০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২ জানুয়ারি)  সকালে মাছ পরিবহনবাহী একটি পিকআপ  বড়কাপন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগার প্রেক্ষিতে  পিকআপে থাকা  তিন জন নিহত হয়েছেন  গুরুতর আহত ২ জন। 

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে বিলের মাছ বোঝাই করে এই পিকআপটি সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেটের  লামাকাজি বাজারে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় আসার সড়কের পাশে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। 

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহতরা  তিনজনই মাছ ব্যবসায়ী।

আহতরা হলেন পিকআপের চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তাঁর সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তাঁরা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামে। এতে ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত চালককে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বড়কাপন এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি দুর্ঘটনায় পতিত হয়। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিল।

বাইট/দ্বিপাল/সুনাম-২৪

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় : ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪