ফোর্বসের তালিকায় টানা তৃতীয়বারের মতো সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এনবিএ তারকা স্টেফেন কারি।
বিখ্যাত ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, রোনালদো তাঁর ক্যারিয়ারে মোট পাঁচবার এই তালিকার শীর্ষে ওঠেন। এ বছর তাঁর অনুমানিত মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ মিলিয়ন
মার্কিন ডলার (প্রায় ২০৬.৬ মিলিয়ন পাউন্ড), যা গত বছরের তুলনায় ১৫ মিলিয়ন ডলার বেশি।
এই আয় শুধুমাত্র সাবেক বক্সিং চ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার-এর আয়ের নিচে অবস্থান করছে, যিনি ২০১৫ সালে আয় করেন ৩০০ মিলিয়ন ডলার (তখন প্রায় ১৯৪ মিলিয়ন পাউন্ড) এবং ২০১৮ সালে ২৭৫ মিলিয়ন ডলার (তখন প্রায় ২০৫ মিলিয়ন পাউন্ড)।
৪০ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ২০২২ সালের ডিসেম্বর মাসে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন এবং সেখানে মাঠের বাইরে বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশাল আয় করতে শুরু করেন। বর্তমানে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা ৯৩৯ মিলিয়নেরও বেশি।
এনবিএ দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স-এর গার্ড স্টেফেন কারি, যিনি মার্চ মাসে ৪,০০০টি তিন-পয়েন্টার করার ইতিহাস গড়েন, দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর আয় ১৫৬ মিলিয়ন ডলার (প্রায় ১১৭.২ মিলিয়ন পাউন্ড)।
ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি, যিনি গত ডি
সেম্বরে ইউক্রেনের ওলেক্সান্ডার উসিকের কাছে তাঁর হেভিওয়েট শিরোপা হারান, তবুও ১৪৬ মিলিয়ন ডলার (প্রায় ১০৯.৭ মিলিয়ন পাউন্ড) আয় করে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তিনি নেটফ্লিক্সের একটি রিয়ালিটি শো এবং মাল্টার পর্যটন বোর্ডের সঙ্গে অংশীদারিত্ব থেকে এই আয় করেন।
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবার তালিকায় আরও পিছিয়ে পড়েছেন। গত বছর তিনি তৃতীয় অবস্থানে থাকলেও এবার নেমে এসেছেন পঞ্চম স্থানে।
বিশ্বের শীর্ষ ১০ সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ২০২৫
(সব আয় আনুমানিক, ১ মিলিয়ন ইউ.এস ডলার=১২ কোটি বাংলাদেশি টাকা)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল) – $২৭৫ মিলিয়ন
স্টেফেন কারি (বাস্কেটবল) – $১৫৬ মিলিয়ন
টাইসন ফিউরি (বক্সিং) – $১৪৬ মিলিয়ন
ডাক প্রেসকট (আমেরিকান ফুটবল) – $১৩৭ মিলিয়ন
লিওনেল মেসি (ফুটবল) – $১৩৮ মিলিয়ন
লেব্রন জেমস (বাস্কেটবল) – $১৩৩.৮ মিলিয়ন
জুয়ান সোটো (বেসবল) – $১১৪ মিলিয়ন
করিম বেনজেমা (ফুটবল) – $১০৪ মিলিয়ন
শোহেই ওহতানি (বেসবল) – $১০২.৫ মিলিয়ন
কেভিন ডুরান্ট (বাস্কেটবল) – $১০১.৪ মিলিয়ন
স্টাফ রিপোর্টার 
























