০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং নাটক। একশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড এলআরপি-৪৩ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয় বুধবার ও বৃহস্পতিবার।

বুধবার (২১ মে) পূর্ব সিরাজপুর (ফেতনা) মাঠে এবং বৃহস্পতিবার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তার।
এর আগে বুধবারের অনুষ্ঠান পরিচালনা করেন বাদাঘাট (দক্ষিণ) নারী উন্নয়ন ফেডারেশনের সভানেত্রী আনোয়ারা বেগম।

মিয়ারচর অনুষ্ঠানে প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ইউপি সদস্য স্বরুফা খাতুন, মহরম আলী, শিক্ষক অনীল চন্দ্র, তপো রানী দাস, ডা. মুরশীদ আলম, সার্কেল নেত্রী রুবিনা, ফিরোজা, হযরত আলী, জহিরুল ইসলাম, কাচা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোবারক হোসেন, রেদোয়ান, মোছা. নীলিমা, জবা খাতুন এবং রহিমা খাতুন।

অনুষ্ঠানের শুরুতে ভার্ড এলআরপি-৪৩ এর প্রোগ্রাম অফিসার রনি বণিকের সঞ্চালনায় বক্তব্য দেন ভার্ডের প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম।
বাল্যবিবাহ প্রতিরোধে সকলে একসঙ্গে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানান।

কর্মসূচির শেষপর্বে কিশোর-কিশোরী নাট্যদল ‘শপথ করি’ শিরোনামে একটি নাটক পরিবেশন করে, যা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, গ্রামীণ জনগণ, বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান তৈরি করা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

বিশ্বম্ভরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী

আপডেট সময় : ১০:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫