সমাজ বার্তা । শিক্ষা
সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় সাতজন মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—মেহেদী হাসান, মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি, মো. রিপন ওরফে আকাশ, নাহিদ হাসান পাপেল, মো. হৃদয় ইসলাম, মো. হারুন অর রশিদ সোহাগ ও মো. রবিন। তাদের বিরুদ্ধে গাঁজা বিক্রি ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
ডিবি জানায়, সাম্য ও তার বন্ধুরা উদ্যানে মাদক বিক্রি বন্ধের চেষ্টা করায় অভিযুক্তদের সঙ্গে শত্রুতা তৈরি হয়। গত ১৩ মে রাতে এ নিয়ে সংঘর্ষে সাম্য ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার পর তার ভাই শাহবাগ থানায় মামলা করেন।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে তামিম হাওলাদার, সম্রাট মল্লিক, পলাশ সরদার ও সুজন সরকারকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 





















