০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত দুই

জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ

সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর (কেজাউড়া) এলাকায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধাসহ দুইজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে।

আহতদের মধ্যে অময়া বিশ্বাস ও তাঁর ছোট ছেলে রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অময়া বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়।

আহতদের স্বজন রঞ্জিত বিশ্বাস জানান, তাঁর বাবার মৃত্যুর পর স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রায় দেড় বছর আগে প্রতিপক্ষকে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হয়। সোমবার সকালে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় বাগান করার জন্য মাটি কাটতে গেলে প্রতিপক্ষ বাধা দেয় এবং এক পর্যায়ে তাঁর মা ও ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের দিলীপ বিশ্বাস বলেন, জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে সীমা নির্ধারণ হলেও চূড়ান্ত ভাগ হয়নি। তারা আমাদের জায়গায় এসে বাগান করতে চাইলে বাধা দেওয়া হয়, তবে তিনি অময়া বিশ্বাসের গায়ে হাত তোলেননি বলে দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সরস্বতী বিশ্বাস বলেন, “দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত এই বিরোধ থেকেই সোমবার সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।”

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত দুই

আপডেট সময় : ০১:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫