ইসলামিক সলিডারিটি গেমসে আরও একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মিশ্র টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের জাভেদ আহমেদ ও খই খই মারমা।
কোয়ার্টার ফাইনাল ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পায় বাংলাদেশি জুটি। তারা ৩-০ গেমে (১৪-১২, ১১-৫ ও ১১-৮) সরাসরি জিতে বৃহস্পতিবারের সেমিফাইনালে জায়গা করে নেন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাহরাইন। একই দিনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে তুরস্ক ও আজারবাইজান।
এর আগে ভারউত্তোলনে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং মোট উত্তোলন এই তিন বিভাগেই ব্রোঞ্জ পদক অর্জন করেন মারজিয়া আক্তার ইকরা।
স্টাফ রিপোর্টার 


















