আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলোর বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদের মোট ৫১টি বৈঠক হয়েছে। এসব বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি প্রতিবেদন আজকের বৈঠকে উপস্থাপন করা হয়। এ সময়ে মোট ৩৯৪টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে ৩২২টি ইতোমধ্যে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে— যা মোট সিদ্ধান্তের ৮২ শতাংশ।
বৈঠকে আরও জানানো হয়, ‘ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 



















