০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে

সুনামগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জে শুরু হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। ২৫ নভেম্বর বিকেলে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ-সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। তিনি আরও বলেন, খেলাধুলায় জয়-পরাজয় উভয়ই স্বাভাবিক; পরাজয়ও শেখার একটি অংশ।

এবারের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলার ১৬টি কলেজ অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বাদাঘাট সরকারি কলেজ ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

সুনামগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে

আপডেট সময় : ১০:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫