বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন চলছে। আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত, আর আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ৪ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬, মডিউল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে দুই শিফটে। প্রাথমিক বাছাই পরীক্ষা এবার থাকছে না—শুধু লিখিত ও পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর, আর মেধাক্রমসহ চূড়ান্ত ফল ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে ১,৩০০ ও ১,৫০০ টাকা।
বুয়েটের বিভিন্ন প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ মিলিয়ে মোট আসন ১,৩০৫টি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৪টি আসনসহ মোট আসন দাঁড়িয়েছে ১,৩০৯টি।
স্টাফ রিপোর্টার 






















