০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে

নভেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে গত মাসে দেশে এসেছে ২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে এ অঙ্ক ছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

অক্টোবরে প্রাপ্ত রেমিট্যান্সের তুলনায় নভেম্বরের প্রবাহ ১৩ শতাংশ বেশি। অক্টোবরে দেশে এসেছে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, বৈধ ও অবৈধ (হুন্ডি) মাধ্যমে অর্থ পাঠানোর বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর নজরদারির ফলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

নভেম্বর মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে

আপডেট সময় : ০৯:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫