০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সাত সরকারি কলেজের চলমান সংকট এখনো নিরসন হয়নি

ঢাকার সাত সরকারি কলেজকে কেন্দ্র করে চলমান সংকট নিরসন হয়নি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল বাতিল এবং সাত কলেজের স্বাতন্ত্র্য কাঠামো বজায় রাখাসহ একাডেমিক–প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে অন্তর্ভুক্ত করার দাবিতে শিক্ষকেরা পাঁচ দিনের কর্মসূচি শুরু করেছেন।

মঙ্গলবার মাউশি প্রাঙ্গণে গণজমায়েতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আজ সারা দেশে সরকারি কলেজগুলোতে মানববন্ধন, ৪ ডিসেম্বর সাত কলেজে কর্মবিরতি (পরীক্ষা ছাড়া) এবং ৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

দাবি উপেক্ষা করে যদি চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়, তবে দেশের সব সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

জনপ্রিয় পোস্ট

হাওরাঞ্চলের চিকিৎসা পাওয়ার প্রধান আশাস্থল সদর হাসপাতালে চরম সংকট: বারান্দা-মেঝেতে রোগীদের ঠাঁই, সেবা পেতে ভোগান্তি

ঢাকার সাত সরকারি কলেজের চলমান সংকট এখনো নিরসন হয়নি

আপডেট সময় : ১২:৫৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫