সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সামাজিক সংগঠন বাঁধন–এর কার্যকরী পরিষদ–২০২৬ খ্রিষ্টাব্দের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিভাগীয় জোন–৩ এর উদ্যোগে ঘোষিত এই পরিষদে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত কার্যকরী পরিষদের দায়িত্বশীলরা হলেন— জোনাল প্রতিনিধি আবু তাহের হিরন, সভাপতি মোহাম্মদ ওয়েছ, সহ-সভাপতি (১) তাজকিরা হক, সহ-সভাপতি (২) তামান্না আক্তার, সাঃ সম্পাদক তাকবির হোসেন, সহ সাঃ সম্পাদক বায়েজিদ আল সামিয়ুন, সাংগঠনিক সম্পাদক মৌরিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক ইমামুল হক, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান শুভ, দপ্তর সম্পাদক সাজিুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদিজা তাবাসসুম জুই, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক আকাশ আরিয়ান এবং নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন সামিয়া আক্তার, জহিরুল হক, প্রতিক হাসান সায়মন এবং তুহিন হাসান।
নতুন দায়িত্বপ্রাপ্ত সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলা হয়, তাদের নেতৃত্বে বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট আরও সংগঠিত, সেবামুখী এবং অগ্রগতিমুখী কার্যক্রম পরিচালনা করবে।
স্টাফ রিপোর্টার 

















