০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রস্তুত ইসরায়েল ও হামাস

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় অগ্রসর হওয়ার এ ইচ্ছা দুই পক্ষই প্রকাশ করেছে বলে জানা গেছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের বেশ কিছু বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন আছে। তিনি আরো বলেন, অস্ত্র ব্যবহার না করা বা জমা দেওয়ার বিষয় নিয়ে আলোচনায় তারা প্রস্তুত থাকলেও ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কোনো কর্তৃত্ব তারা মেনে নেবেন না। তবে সীমান্তে জাতিসংঘের তদারকি বাহিনীকে তারা স্বাগত জানায়।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মাসের শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন। তাঁর লক্ষ্য, হামাসের কতৃত্ব শেষ করে পরিকল্পনায় দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজা নিরস্ত্রীকরণের কথা থাকলেও হামাসের অস্ত্র জমা বা ব্যবহার না করার অবস্থান ইসরায়েলের দাবি পূরণ করবে কি না, তা এখনো অনেকটা অনিশ্চিত। হামাস বলেছে, দীর্ঘমেয়াদি (৫–১০ বছর) যুদ্ধবিরতির প্রক্রিয়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করলেই তারা কেবল অস্ত্র বিষয়ক সিদ্ধান্ত বিবেচনা করতে পারে।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রস্তুত ইসরায়েল ও হামাস

আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫