০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুব এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯

যুব এশিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে। আফগান ব্যাটার ফয়সল শিনোজাদা ১০৩ রানের অনবিদ্য ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে ইমন ও শাহরিয়ার ২টি করে এবং সাদ, সামিউন ও রিজান ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে জাওয়াদ আবরারের ৯৬ রানের বদৌলতে বাংলাদেশ দল ৪৮ দশমিক ৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। খাতির স্টানেকজাই ও রুহুল্লাহ আরব দুটি করে এবং সালাম খান ১টি উইকেত নেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে যাওয়ার সুযোগ তৈরি হলো টাইগার যুবাদের।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

যুব এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের অনূর্ধ্ব-১৯

আপডেট সময় : ১০:১৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫