১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

এ সময় সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যরা।

ছবি কৃতজ্ঞতাঃ সুনামগঞ্জ জেলা পুলিশ

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫