০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জ এর কৃতিত্ব

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জের শিক্ষার্থীরা গৌরবজনক সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুচকাওয়াজের ক গ্রুপে প্রথম স্থান, খ গ্রুপে দ্বিতীয় স্থান এবং ডিসপ্লে বিভাগে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, নান্দনিক পরিবেশনা ও সুশৃঙ্খল দলগত উপস্থাপনা দর্শক ও বিচারকদের বিশেষ প্রশংসা অর্জন করে।

বিজয় দিবসের মূল কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে। এর মধ্যে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জের এই সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সাফল্যে প্রতিষ্ঠানের কর্মকর্তা, তত্বাবধায়ক, আবাসিক এতিম শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আরও এগিয়ে যাবে।

জনপ্রিয় পোস্ট

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে সরকারি শিশু পরিবার (বালিকা), সুনামগঞ্জ এর কৃতিত্ব

আপডেট সময় : ০৮:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫