০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ জানুয়ারি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন

দীর্ঘ ১৭ বছরের আইনি জটিলতা কাটিয়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। রোববার পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ২০ জন ব্যবসায়ী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী কমিশনার এস এম ইয়াসিন আরাফাতের কাছে জমা দেওয়া মনোনয়নগুলোর মধ্যে সাধারণ সদস্য পদে ১৪ জন এবং সহযোগী সদস্য পদে ৬ জন প্রার্থী রয়েছেন।

প্রার্থীরা জানান, নিয়ম-কানুন পূরণ করতে না পারায় অনেকে মনোনয়ন জমা দিতে পারেননি। প্রবীণ ব্যবসায়ী সামছুল হক বলেন, মামলা জটিলতায় দীর্ঘদিন স্থবির থাকা চেম্বারে বর্তমানে ৭৪৩ সদস্য রয়েছেন এবং নির্বাচনের মাধ্যমে সভাপতি ও অন্যান্য নেতৃত্ব নির্বাচন করা হবে।

প্রায় দুই দশক পর এই নির্বাচন ঘিরে সুনামগঞ্জের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। ব্যবসায়ীরা আশা করছেন, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যা জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে।

জনপ্রিয় পোস্ট

টিআরসি নিয়োগ কেন্দ্র করে জেলা পুলিশের প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত।

২৯ জানুয়ারি সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন

আপডেট সময় : ০৯:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫