দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরবসহ ৯ জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির কয়েকজন সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 














