০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

সুনামগঞ্জ আইনজীবী সমিতি

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার কারণে ২০২৬ সাল মেয়াদের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের আগে কোনো পেশাদারী সংগঠনের নির্বাচন না করার নির্দেশনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার আলোকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে নির্ধারিত তারিখের নির্বাচন আপাতত স্থগিত করা হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, নির্বাচন স্থগিতের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। জাতীয় নির্বাচন শেষে নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জাতীয় নির্বাচনের স্বার্থে এ সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করলেও দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

নির্বাচন কমিশনের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

আপডেট সময় : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬