১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চানখাঁরপুল মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজন এ মামলার আসামি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি গণ-অভ্যুত্থান–সংক্রান্ত দ্বিতীয় রায়।

৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা করা হয়। আট আসামির মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন। মামলায় প্রসিকিউশন ২৬ জন সাক্ষী উপস্থাপন করেছে। যুক্তিতর্ক শেষে প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে।

জনপ্রিয় পোস্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন

চানখাঁরপুল মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬