সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা-এর উদ্যোগে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী সংবর্ধিত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদ্রসার হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন – বর্তমান প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই ।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ১৫ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা প্রদান করেন মাদ্রাসা কতৃপক্ষ।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বছির।
স্টাফ রিপোর্টার : 














