০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

জামালগঞ্জ উপজেলার হালির হাওরসহ বিভিন্ন এলাকায় চলমান উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা সফরের অংশ হিসেবে তিনি জামালগঞ্জ উপজেলার হালির হাওর এলাকায় নির্মাণাধীন উড়াল সড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা প্রণয়নের সময় এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর একটি আধুনিক সেতুও নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

টেগ :
জনপ্রিয় পোস্ট

হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

হাওরের উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

আপডেট সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬