তাহিরপুরে কৃষি সমৃদ্ধির প্রত্যয়ে ২০২৫/২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসুচির আওতায় ১৫০ জন কৃষক কৃষানীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাঁশের খুটি ও জৈবসার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক-কৃষাণীদের হাতে গাছের চারাসহ অন্যান্য সামগ্রী তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকার ভোগী কৃষক-কৃষাণীগন উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন , উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কে সরকারের দেয়া সকল ধরনের উপকরণ, সহযোগিতা পৌঁছে দিচ্ছি এর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন ,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেয়া উপকরণ গুলো কাজে লাগাতে পারলে কৃষান কৃষাণীদের উপকারে আসবে।
তাহিরপুর প্রতিনিধি: মেহেদী হাসান ভূঁইয়া 












