০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জের দিরাই থানার আমিনুল ইসলাম

আইন-শৃঙ্খলা রক্ষা, পেশাদারিত্ব এবং অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য সিলেট রেঞ্জের সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই থানার কর্মকর্তা মো. আমিনুল ইসলাম (বিপি-৭৫০২০০৮৬৮৩)।
​জুলাই/২০২৬ মেয়াদে দ্রুত মামলা নিষ্পত্তি, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং সীমান্ত এলাকা থেকে চোরাচালানকৃত পণ্য উদ্ধারে অনন্য ভূমিকা রাখায় তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

​৪ আগস্ট ২০২৬ তারিখে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান (বিপি-৭৩৯৯০০৮১৯১) স্বাক্ষরিত এক সম্মাননা পত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

​স্বীকৃতি পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,
​”যে কোনো কাজের স্বীকৃতিই কর্মপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়।

এই অর্জন কেবল আমার একার নয়, বরং দিরাই থানার পুরো টিম এবং সাধারণ জনগণের সহযোগিতার ফল। আমরা অপরাধমুক্ত, মাদকমুক্ত এবং নিরাপদ দিরাই গড়ে তুলতে বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের আইনি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

​এ অর্জনে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরা আনন্দ প্রকাশ করেছেন এবং দিরাই থানা পুলিশের প্রতি সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জের দিরাই থানার আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬