জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জনকে স্মরণ এবং ছাত্র-জনতার বিপ্লবে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় প্রেসক্লাবের উদ্যোগে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ সুনামগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গনে জুলাই চত্বরে পুষ্প স্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিজান, মুহাম্মদ আমিনুল হক, সুলেমান কবির, মানিক উল্লাহ, জিয়াউর রহমান, সালমান ফারসী এবং কামাল উদ্দিন আহমেদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ সময় প্রেসক্লাব সভাপতি বলেন-জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক জাগরণ। তরুণ প্রজন্মের অসীম সাহস ও আত্মত্যাগ দেশবাসীকে এক নতুন পথ দেখিয়েছে। শহীদদের এই রক্তের ঋণ শোধ করতে সাংবাদিক সমাজকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: 

















