০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ

ছবি: সু. ডাক

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবনের সামনে অবস্থিত জুলাই চত্বরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, আমরা জুলাই যোদ্ধা, সুনামগঞ্জ প্রেসক্লাব, জেলা জাসাস, মানবাধিকার সংগঠন অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পিপি মল্লিক মঈন উদ্দিন সুহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জাসাস নেতা অধ্যক্ষ আলী নেওয়াজ, সাংবাদিক সুলেমান কবির ও সালমান ফারসী, মানবাধিকার সংগঠন অধিকার -এর সমন্বয়ক মুহাম্মদ আমিনুল হক, মানবাধিকার কর্মী জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যথাযোগ্য মর্যাদায় সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই চত্বরে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬