০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। শুরুতেই জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহ‌সিন উ‌দ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, সাংবাদিক সানুয়ার হাসান সুনু, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন ও সদস্য সচিব জাবির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।##

টেগ :
জনপ্রিয় পোস্ট

তাহিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬