নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলা নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নৌযান সংশ্লিষ্টদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুপুর ১২: ৩০ টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। জেলা পরিসংখ্যান অফিসার মুশফিকুর রহমান পারভেজ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাতক চাকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, সদর মডেল থানার অফিসার ইনচার্জ, (ওসি) রতন শেখ, পিপিএম, টুকের বাজার নৌ পুলিশ ইনচার্জ মাহবুব আলম, তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, মুহাম্মদ আমিনুল হক, নৌ পরিবহন সহকারি পোগ্রামার মো: মনির হোসেন, দিরাই মারকুলি মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, স্পিডবোট মালিক সমিতির সভাপতি এমদাদুল হক, হাউজবোট মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী প্রমুখ। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায ২৬ হাজার ৯৯ টি নৌকা রয়েছে।
২০ থেকে ২৯ আগষ্ট নৌযান শুমারি শুরু হবে। এতে সকল নৌযান মালিককে সঠিক তথ্য প্রদানের মধ্য দিয়ে অংশ গ্রহণ করার জন্য জানিয়েছেন কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: 

















