বীর মুক্তিযোদ্ধা মালদা আলীর দ্বিতীয় পুত্র, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য হাজী আকবর আলী (৫৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোর ৫টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সুনামগঞ্জ পৌরসভার বাঁধনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। আকবর আলী সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও বাঁধন ক্লাবেরও সভাপতি ছিলেন। আরপিন নগর ও বাঁধনপাড়া দুই মহল্লারই জনপ্রিয় ছিলেন তরুণ এই রাজনীতিক। মৃত্যুর পর মরহুমের মরদেহ আরপিন নগরের বাসভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে দলের নেতা কর্মীরা তরুণ নেতাকে শেষবারের মত দেখার জন্য ভিড় করেন। মৃত্যুকালে তিনি মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান ও আত্মীয়-স্বজন, অসংখ্য বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ যোহর শহরের আরপিনগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিভিন্ন মহলের শোক প্রকাশ: আকবর আলীর মৃত্যুতে সুনামগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এছাড়া পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন: জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষও ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, রেজাউল হক ও নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, আতম মিছবাহ্, আনিছুল হক, মোনাজ্জির হোসেন সুজন, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ জুনেদ, যুগ্ম আহ্বায়ক আকবর আলী, জেলা জাসাসের আহ্বায়ক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অবঃ) শেরগুল আহমেদ, জুয়েল মিয়া, মোর্শেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও সুনামগঞ্জ জেলা ও পৌর যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে সুনামগঞ্জ চেম্বার অব কামার্স এন্ড ইন্ডাস্ট্রি’এর সভাপতি মো. শামছুল হক এক বিবৃতিতে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়েছেন চেম্বারের সহসভাপতি এনামুল হক। এছাড়া বাঁধন ক্লাবের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আকবর আলী সুনামগঞ্জের ক্রীড়াঙ্গন ও রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তাঁর এই অকাল প্রস্থান জেলাবাসী ও তাঁর সহযোদ্ধাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্টাফ রিপোর্টার: 

















