০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ভিউ’র সেরা প্রতিনিধি এস টি সুজনের পুরস্কার গ্রহন

সিলেটভিউ২৪ডটকম এর জুলাই মাসের সেরা প্রতিনিধি হিসেবে পুরস্কার পেলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজন।

তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তৃণমূলের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি সিলেটভিউ এর পাঠকপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম এর সেরা প্রতিনিধির পুরস্কার অর্জন করেছেন।

৮আগস্ট (শনিবার) বিকালে সিলেটভিউ অফিস থেকে সিলেট ভিউ’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নোবেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটভিউ এর বার্তা সম্পাদক ইনামুল কবির, মফস্বল সম্পাদক সুব্রত দাস, স্টাফ রিপোর্টার এহিয়া আহমেদ, মাল্টিমিডিয়া ইনচার্জ মিনসাদ আলম সহ সিলেটের স্থানীয় গণ্যমান্য সাংবাদিক ও সুধীজন।

এসময় সিলেটভিউ এর সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নোবেল সেরা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের এর সাহসী ও গুরুত্বপূর্ণ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। সেইসাথে মাল্টিমিডিয়ায় কাজ করার জন্য যাবতীয় ইলেকট্রনিকস ডিভাইস তার হাতে তুলে দেন।

সেরা প্রতিনিধি হিসেবে পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সন্দীপন তালুকদার সুজন বলেন, আমি সংবাদকর্মী হিসেবে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেটভিউর মাধ্যমে কাজের শুভারম্ভ হয়। আমি চেষ্টা করি সমাজের নানান বিষয় জনসম্মুখে উপস্থাপন করতে। দীর্ঘদিন কাজের স্বীকৃতি সরূপ পুরস্কার প্রাপ্তি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এই পুরস্কার যেমন আমার দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে, তেমনি আগামী দিনগুলোতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুপ্রাণিত করলো। সবার সহযোগিতায় আমার এই অর্জন সম্ভব হয়েছে। তাই আমার পক্ষ থেকে সিলেটভিউ পরিবার সহ সম্মানিত পাঠকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সন্দীপন তালুুকদার সুজন সিলেটভিউ এর শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই সাফল্যে স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

সিলেট ভিউ’র সেরা প্রতিনিধি এস টি সুজনের পুরস্কার গ্রহন

আপডেট সময় : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬