০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

ছবি: সংগ্রহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা। তাঁর এই অসাধারণ ও গৌরবময় সাফল্যে পরিবার, শিক্ষক এবং আত্মীয়স্বজনের মধ্যে আনন্দের বন্যা বইছে।
তুবা এক সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারের সন্তান। তাঁর বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত। তাঁর মা হুরে জান্নাত ২৪তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তুবার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় হলেও তাঁরা বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করছেন। মেধাবী এই শিক্ষার্থীর সাফল্য প্রসঙ্গে তাঁর পরিবারের সদস্যরা জানান, তুবার এই অর্জন তাঁর কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফসল।
ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে তুবা যেন দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন—এটাই তাঁদের প্রত্যাশা।
রওজাতুল বেহেশত তুবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং জীবনের সর্বক্ষেত্রে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
টেগ :
জনপ্রিয় পোস্ট

এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার

আপডেট সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬