সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে জেলাভিত্তিক বড় ধরনের বৈষম্য দেখা গেছে। বোর্ডের অধীনে থাকা চার জেলার মধ্যে সার্বিক পারফরম্যান্সে সবার উপরে রয়েছে সিলেট জেলা, আর সর্বনিম্ন পাসের হার নিয়ে তালিকায় সবার নিচে অবস্থান করছে সুনামগঞ্জ।
সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলাভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।চার জেলার ফলাফল এক নজরে
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই সিলেট জেলা বাকিদের চেয়ে বেশ এগিয়ে রয়েছে। নিচে চার জেলার পারফরম্যান্স সংক্ষেপে তুলে ধরা হলো: সিলেট পরীক্ষার্থী ৩৫,২৪০ উত্তীর্ণ ২২,১৬০ পাশের হার ৬২.৮৮% জিপিএ – ৫ পেয়েছে ২,০২৩ জন মৌলভীবাজার পরীক্ষার্থী ১৯,৮৫৬জন উত্তীর্ণ ১১,১০৩ জন পাশের হার ৫৫.৯২% জিপিএ – ৫ পেয়েছে ৭২৫ জন। হবিগঞ্জ পরীক্ষার্থী ১৫,৬৯৪ জন উত্তীর্ণ ৮,৬৯৫ জন পাশের হার ৫৫.৪০% জিপিএ ৫ পেয়েছে ৬৭৫ জন, সুনামগঞ্জ পরীক্ষার্থী ১৮,২৮৯ জন,উত্তীর্ণ ৯,৯৯৯ জন পাশের হার ৫৪.৬৭% জিপিএ ৫ পেয়েছে ৪১৩ জেলাভিত্তিক ফলাফলের বিশদ বিশ্লেষণ সিলেট (প্রথম স্থান): চলতি বছর সিলেট জেলা থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছে ২২ হাজার ১৬০ জন। পাসের হার ৬২.৮৮%।
এছাড়া বোর্ডের সর্বোচ্চ ২ হাজার ২৩ জন পরীক্ষার্থী এই জেলা থেকেই জিপিএ-৫ পেয়েছেমৌলভীবাজার (দ্বিতীয় স্থান): ১৯ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ হাজার ১০৩ জন। এই জেলায় পাসের হার ৫৫.৯২% এবং জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন।হবিগঞ্জ (তৃতীয় স্থান) ১৫ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৬৯৫ জন। পাসের হার ৫৫.৪০% এবং জিপিএ-৫ অর্জন করেছে ৬৭৫ জন।
সুনামগঞ্জ (সর্বনিম্ন/চতুর্থ স্থান): ফলাফলে সবচেয়ে পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলায় ১৮ হাজার ২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করতে পেরেছে মাত্র ৯ হাজার ৯৯৯ জন। পাসের হার ৫৪.৬৭%।
চার জেলার মধ্যে সবচেয়ে কম, অর্থাৎ মাত্র ৪১৩ জন শিক্ষার্থী এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে। বোর্ড গড়ের চেয়ে কার অবস্থান কোথায়?এ বছর সিলেট শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮.৩৩%। সিলেট জেলা বোর্ডের গড় পারফরম্যান্সের চেয়ে ৪.৫৫ শতাংশীয় পয়েন্ট বেশি পাসের হার অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছে। অপরদিকে, সুনামগঞ্জ জেলা বোর্ডের গড়ের চেয়ে ৩.৬৬ শতাংশীয় পয়েন্ট কম পেয়ে ফলাফলের তলানিতে নেমে গেছে। উল্লেখ্য আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় সারাদেশে একযোগে এসএসি ও সমমানের পরীক্ষায় ফলাফল ঘোষণা করা হয়।
স্টাফ রিপোর্টার: 


















