০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক বিরোধে সমঝোতার আহ্বান, এমপি নাছির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

চলমান পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (১১ আগস্ট) দেওয়া ওই চিঠিতে শিশির মনির বলেন, বিষয়টি শুরুতে একান্তই পারিবারিক ছিল। তবে বর্তমানে তা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

খোলা চিঠি

চিঠিতে তিনি বলেন, আমি জানি, এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থায় আপনার নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে বিষয়টি অবগত করবেন।

মোহাম্মদ শিশির মনির আরও বলেন, যেখানেই যাই, মানুষ আমাদের জিজ্ঞাসা করে, জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন। আপনি কত মানুষের সমস্যার সমাধান করেছেন, আর আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু।

চিঠিতে চলমান বিরোধ আর না বাড়ানোর আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন।

চিঠির শেষে মোহাম্মদ শিশির মনির নিজেকে নাছির উদ্দিন চৌধুরীর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন।

এর আগে সুনামগঞ্জের দিরাইয়ে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার ভাই মঈন উদ্দিন চৌধুরীর পাল্টাপাল্টি সমাবেশের পর আদালতে একটি মামলা দায়ের করা হয়। সোমবার (১০ আগস্ট) নাছির চৌধুরীর স্ত্রী পারভীন আকতার মামলাটি করেন।

মামলায় পারভীন আকতার অভিযোগ করেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর (৭৫) গলায় রামদা ধরে হুমকি দিয়ে তার তিন সৎভাই বাড়ি ও অন্যান্য সম্পদের দলিলে স্বাক্ষর নিয়েছেন। এ সময় তার স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ এবং মানসিকভাবে অবুঝ ছিলেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয় পোস্ট

আপডেট সময় : ১১:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬