১১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী’র নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জে বৃক্ষরোপণ

বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির কাজ চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আজ ‎বুধবার (১২ আগস্ট) জামালগঞ্জ-সেলিমগঞ্জ সড়কে নয়াহালটের প্রধান সড়কের দুই পাশে এবং জামালগঞ্জ-নোয়াগাঁও সড়কে পর্যায়ক্রমে দুই হাজার বৃক্ষরোপণ করা হবে।

কর্মসূচির উদ্বোধন ও চলমান বৃক্ষরোপণে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক শাহীন আলম, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সারফুল ইসলাম, সমাজকর্মী মো: নূরুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

‎বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা দেশে বৃক্ষ রূপন অভিযানের অংশ হিসেবে ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্ব ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

‎তিনি বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সুরক্ষিত রেখে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জামালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎ইউএনও আরও বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আশপাশে ও খালি জায়গায় বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করা হবে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

‎উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

‎তিনি বলেন, আমরা সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর পরিবেশে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।

জনপ্রিয় পোস্ট

আপডেট সময় : ১০:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬