১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে ভারতীয় জিরা-ফুচকা জব্দ পিকআপসহ আটক ২

বিশ্বম্ভরপুরের পলাশবাজার এলাকা থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ফুচকা, জিরার চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় জড়িত দুজনকে আটকও করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চোরাচালানবিরোধী অভিযানে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয় বলে ঘন্টাখানেক আগে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই সাব্বির জানান, ভারত থেকে অবৈধভাবে ফুচকা ও জিরার চালান নিয়ে আসা হচ্ছে এই খবর পেয়ে পলাশবাজার এলাকায় শুক্রবার সকালে অভিযান চালানো হয়।

তখন পিকআপ ভর্তি জিরা ও ফুচকার চালানসহ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরো এলাকার বিল্লাল খানের ছেলে মো. সজিব হোসেন (২৪) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে বিল্লাল মিয়া (৩০) কে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এসআই সাব্বির বলেন, জব্দকৃত পণ্যের দাম প্রায় ২২ লক্ষ টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। চোরাচালান রোধে গোয়েন্দা পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে স্বরবিতান সঙ্গীত নিকেতনের উদ্যোগে দেড় দশক পূর্তির, সুরের পঞ্চদশী উদযাপন

ডিবির অভিযানে ভারতীয় জিরা-ফুচকা জব্দ পিকআপসহ আটক ২

আপডেট সময় : ০৬:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬