হাওর, বিলে যখন মাছের আকাল। অবাধে মৎস্য নিধন হচ্ছে। সেই মুহুর্তে দেশীয় প্রজাতির মাছের চাষ করে সরকারকে মৎস্য প্রজনন কার্যক্রম বৃদ্বিতে সহায়তা করছেন সুনামগঞ্জ জেলার মৎস্যজীবিরা।
জেলার মৎস্যজীবিদের মাঝে উৎসাহ উদ্দীপনা বৃদ্বি করতে পুরষ্কারে আয়োজন করছে জেলা মৎস্য অফিস। আর জেলার পাঁজন মৎস্য চাষী এই পুরষ্কার পেয়েছেন। এর মধ্যে পাঁচ ক্যাটাগরীতে পুরষ্কার দেওয়া হয়েছে। -দেশীয় মাছ উৎপাদনে পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার হাজীপাড়ার আফরাজ আলীর পুত্র আবু বকর।
শুটকী উৎপাদনে পুরষ্কার পেয়েছেন সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরফিন নগরের আলী আহমদের পুত্র উৎপাদনে জিল্লুর রহমান বাচ্চু । কার্প মিশ্র জাতীয় মাছ উৎপাদনে পুরষ্কার পেয়েছেন শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি পূর্বপাগলা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আবুল বাসার।
হ্যাচারি ওনার এ পুরষ্কার পেয়েছেন মো: জামাল উদ্দিনের পুত্র মো. মাজহারুল ইসলাম রিয়াদ। নার্সারার (পোনা) মাছ চাষে পুরস্কার পেয়েছেন বিশ^ম্ভরপুর উপজেলার মো: জামাল উদ্দিনের পুত্র মো. লিটন। আজ রবিবার সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান, সিভিল সার্জন জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকারের উপ-পরিচালক) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য অ্যাড শেরনূর আলী, এটিএম হেলান, মৎস্যজীবী প্রতিনিধি আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওমর ফারুক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: 


















