০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ শিশুকে নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন

সুনামগঞ্জে ২০০ নিবন্ধিত শিশুকে নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এডিপির আয়োজনে Birthday Bounce Back Celebration Program  জন্মদিবস উদযাপন অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে শিশুদের জন্মদিন উদযাপন করা হয়। এতে শিশুদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সুনামগঞ্জের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন এবং রিপোর্টার্স ইউনিট, সুনামগঞ্জের সভাপতি বুরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ এডিপির ম্যানেজার স্টিপ তাপস চিসিম।এ সময় শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরান আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার জালাল উদ্দীন নাসিম, দুরবিন নিউজের জেলা প্রতিনিধি তূর্য দাস এবং দৈনিক সুনামগঞ্জের ডাক-এর স্টাফ রিপোর্টার সালমান ফারসী।

আয়োজকরা জানান, শিশুদের আনন্দ, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে উৎসাহ দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ২০০ শিশুর অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জনপ্রিয় পোস্ট

নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

২০০ শিশুকে নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন

আপডেট সময় : ০৫:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬