০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারী নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ২৪ ঘন্টার আল্টিমেটাম

ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে দিরাইয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

আজ মঙ্গলবার দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি শেষ হওয়া ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে।

নিয়মনীতি উপেক্ষা করে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের শুমারির কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবিতে তারা বিভিন্ন শ্লোগান দেন।

একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ছাত্রদল নেতা রাজিন আহমেদসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের মধ্য থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল যাচাই-বাছাই করে জরিপকারী ও সুপারভাইজার চূড়ান্ত করা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের পর বিভিন্ন মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, তদন্তে যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি নিয়োগ পেয়েছেন, তাহলে তাকে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। ইউএনও আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই কীভাবে নিয়োগ বাতিল বা পরিবর্তন করা হবে, সেটি আমার বোধগম্য নয়।

আজ কেন তারা মিছিল-মিটিং করছে, সেটিও বুঝতে পারছি না। সরকারের নিয়মনীতি অনুসরণ করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করার পরই ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।

জনপ্রিয় পোস্ট

নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

দিরাইয়ে ফ্যামিলি কার্ড শুমারী নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ২৪ ঘন্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০৫:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬