০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রিজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সদরপুর গ্রামের জামালের চায়ের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা সুনামগঞ্জে আনা হচ্ছে। পরে উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীবের তত্ত্বাবধানে একটি রেইডিং টিম অভিযান চালায়।

অভিযানকালে ঢাকা মেট্রো-গ-১৩-০৬১৪ নম্বরের প্রাইভেটকারটি থামিয়ে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির পেছনের অংশ থেকে গেঞ্জির ভেতরে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি বড় প্যাকেটে ২০ কেজি এবং ২০টি ছোট প্যাকেটে আরও ২০ কেজি গাঁজা ছিল। ঘটনাস্থলেই ডিজিটাল ওজন যন্ত্রে এর ওজন নিশ্চিত করা হয়। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার ও চালকের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার জাবেদ আহমদের পাশাপাশি তার চাচা গুলজার মিয়া (৪০) ও দাদা সিরাজ মিয়া (৬৬)-কে পলাতক আসামি করা হয়েছে। এজাহারে দাবি করা হয়েছে, সিরাজ মিয়ার বিরুদ্ধে এর আগে শান্তিগঞ্জ থানায় তিনটি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ২০ গ্রাম নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়েছে। জব্দ করা আলামত বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শান্তিগঞ্জ থানায় মামলা হয়েছে এবং তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬