০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কর্ম ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৩ আগষ্ট) বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন। এ সময় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে এসব আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রতিযোগিতাগুলো সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা কর্মসূচি বাস্তবায়নে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার

দোয়ারাবাজারে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬