০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রতিবাদ করায় হামলায় আহত ২ জন

সুনামগঞ্জের দিরাইয়ে শতবছরের ব্যবহৃত প্রায় ২০ একর গোচারণ ভূমি জোরপূর্বক দখলের অপচেষ্টা ও এতে বাধা দেওয়ায় দুই বাসিন্দার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। জমি রক্ষা ও হামলার বিচারে ইতোমধ্যে থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রফিনগর ইউনিয়নের কিত্তাগাঁও ও সুনামপুর গ্রাম সংলগ্ন নয়াগাঁও মৌজার (জেএল নম্বর ১০, ৩ নম্বর দাগ) প্রায় ২০ একর পতিত জমি শতবছর ধরে স্থানীয়রা খেলাধুলা, গবাদিপশুর চারণভূমি ও কৃষিকাজে ব্যবহার করে আসছেন। বর্তমানে জমিটি বর্ষার পানিতে নিমজ্জিত রয়েছে। গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে একটি চক্র ভিটেবালু বোঝাই স্টিলের নৌকা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ওই জমি ভরাটের চেষ্টা চালায়। এতে কিত্তাগাঁও গ্রামের নির্মল তালুকদারসহ স্থানীয় বাসিন্দারা বাধা দিলে চক্রটি কাজ বন্ধ করতে বাধ্য হয়। তবে স্থান ত্যাগ করার সময় তারা গ্রামবাসীকে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই জেরে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে বাংলাবাজার এলাকায় নির্মল তালুকদার (৫৯) ও মনোরঞ্জন তালুকদারকে (৫০) পেয়ে দলবদ্ধভাবে হামলা চালানো হয়। লোহার রড, কাঠের রোল ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের বেধড়ক মারধর করা হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর নির্মল তালুকদার বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি আজ রবিবার (২৩ আগস্ট) অবৈধ দখল বন্ধ ও সুরক্ষার দাবি জানিয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের কাছেও লিখিত আবেদন জমা দেন।

কিত্তাগাঁও গ্রামের বাসিন্দা পলাশ তালুকদার বলেন, প্রায় ১০০ বছর ধরে আমাদের বাপদাদার আমল থেকে এই জমিটি গোচারণ ভূমি ও খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রফিনগর গ্রামের একটি পক্ষ প্রায় তিন কিলোমিটার দূর থেকে এসে জোরপূর্বক এটি দখলের চেষ্টা করছে। গ্রামবাসী বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা সংখ্যালঘু মানুষ, বর্তমানে চরম শঙ্কায় দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তবে অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের নুর হামিদ বলেন, জায়গাটি কোনো খাস জমি নয়। ২০১২ সালে ভাটিপাড়ার জমিদার পরিবারের বংশধরদের কাছ থেকে আমরা নিয়ম মেনে জমিটি ক্রয় করেছি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, ঘটনাটি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, আলোচনার মাধ্যমে দ্রুতই বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

দোয়ারাবাজারে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার

দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রতিবাদ করায় হামলায় আহত ২ জন

আপডেট সময় : ১০:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬