সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৯২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ জানায়, রোববার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে দোয়ারাবাজার থানার এসআই মো. আঃ ছালাম ও এসআই মুহিব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর এলাকার বিল্লাল মেকারের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৯২ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা।
অভিযানে মাদক ব্যবসায়ী ইসলামপুর গ্রামের মৃত ছায়েদ আলী’র ছেলে ফয়জুর রহমান (২৩) এবং সুনামগঞ্জ সদর, দর্পগ্রাম (বায়ানগাঁও) গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে আল আমিন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 

















