পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় জসনে জুলুছটি এক বর্ণাঢ্য র্যালী শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মাহে রবিউল আউয়ালে মহান আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র জাহানের রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর সু-মহান আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।
তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। একটি শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তুলতে হলে সমাজ থেকে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক,জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ,জেলা যুবদল নেতা হুমায়ুন কবির,মো. শাহজালাল, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, সাংবাদিক বজলুর রহমান, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী, জনাব মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান এবং হোসাইনীয়া সাংস্কৃতিক ফোরামের সদস্য মাওলানা গাজী কাউসার আহমদ,শরিফ শিকদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: 


















