১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর প্রকাশ হচ্ছে অ্যাশেজের, বিলবোর্ডের নিচে

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 49

অ্যাশেজ ব্যান্ড- এর সদস্যরা

তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। বছরজুড়েই কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করার পাশাপাশি নিয়মিত নতুন গানও প্রকাশ করে আসছে ব্যান্ডটি। বর্তমানে চলছে তাদের তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’ প্রকাশের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত হচ্ছে অ্যালবামটির সপ্তম গান ‘বিলবোর্ডের নিচে’।

তবে গানটির প্রকাশের গল্পটা অন্যরকম। প্রায় ১৫ বছর আগে গানটি লেখা ও সুর করা হলেও নানা কারণে এতদিন তা প্রকাশ করা সম্ভব হয়নি। এমনকি ১১ বছর আগে গানটি প্রকাশের ঘোষণা দিয়েছিলেন অ্যাশেজের ভোকাল ও গীতিকার-সুরকার জুনায়েদ ইভান। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শ্রোতাদের সামনে আসছে গানটি।

গানটি প্রকাশ প্রসঙ্গে জুনায়েদ ইভান বলেন, ১১ বছর আগে গানটা প্রকাশের ঘোষণা দিয়েছিলাম। কোনো কারণে তখন গানটা রিলিজ করা সম্ভব হয়নি। তবে অবশেষে রিলিজ হচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তাও আছে—আমাদের যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি; কথা দেওয়ার পর সেটা ভুলে না যাওয়া। সেটা প্রমাণিত হচ্ছে। শ্রোতাদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতি অটুট রেখেই আমরা পথ চলতে চাই।

বিলবোর্ডের নিচে, গানের পোস্টার

বরাবরের মতো ‘বিলবোর্ডের নিচে’ গানটির কথা ও সুরও করেছেন ইভান। গানটির বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, এটা সম্পর্কের গান। একটা সম্পর্কের মধ্যে যে বোঝাপড়া, অভিমান, টানাপোড়েন, স্মৃতিচারণ থাকে; সেসব নিয়েই গানটি সাজিয়েছি। এতে অনেক কঠিন সাউন্ড বা অ্যারেঞ্জমেন্ট রাখিনি। বিষয়বস্তুর মতো সহজ মিউজিক করা হয়েছে। মানে, এটা মেলোডি বেইজড গান।

গানটি শুধু অডিও নয়, মিউজিক ভিডিও আকারেও প্রকাশ করা হবে। প্রায় তিন মাস আগে কক্সবাজারে গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘তাহারা অন্যমনষ্ক’ নামে একটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিল অ্যাশেজ। অ্যালবামটিতে ১০টি গান থাকার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে অ্যালবামের জন্য তৈরি বেশ কয়েকটি গান পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হয়। এর মধ্যে ‘তারাবাতি জ্বলে’, ‘সে আমারে’, ‘ধুলাবালি’ ও ‘আবেগের বাড়াবাড়ি’ গানগুলো শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।

বর্তমানে প্রকাশিতব্য ‘বিভ্রম’ অ্যালবামে থাকছে মোট আটটি গান। ‘বিলবোর্ডের নিচে’র পর সেপ্টেম্বরে অ্যালবামের শেষ গান ‘ঝড়ে লণ্ডভণ্ড’ প্রকাশিত হবে। এরপর ‘বিভ্রম’ অ্যালবামের যাত্রা শেষ করে ব্যান্ডটি তাদের পরবর্তী অ্যালবাম ‘ডানাহীন পাখি’-এর গানগুলো একে একে প্রকাশ করবে।

অ্যাশেজের বর্তমান লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল, গীতিকার ও সুরকার), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস), সুলতান রাফসান খান (গিটার), আদনান বিন জামান (কিবোর্ডস) এবং ওয়াহিদ উজ জামান তুর্য (বেজ গিটার)।

টেগ :
জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে ভিডিপি-টিডিপি প্রশিক্ষণের সমাপনী, ৬৪৮ প্রশিক্ষণার্থীর মাঝে ১,৫০০ গাছের চারা বিতরণ

১৫ বছর পর প্রকাশ হচ্ছে অ্যাশেজের, বিলবোর্ডের নিচে

আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬