১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভিডিপি-টিডিপি প্রশিক্ষণের সমাপনী, ৬৪৮ প্রশিক্ষণার্থীর মাঝে ১,৫০০ গাছের চারা বিতরণ

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় জেলার ১২টি উপজেলায় একযোগে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি সুনামগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানমের নির্দেশনায় এবং জেলা বন বিভাগের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে ৬৪৮ জন প্রশিক্ষণার্থীর মাঝে মোট ১ হাজার ৫০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

প্রশিক্ষণে তরুণ ভিডিপি ও টিডিপি সদস্যদের দেশপ্রেম, আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ প্রতিরোধ, উদ্যোক্তা হওয়ার কৌশল এবং দুর্যোগকালীন করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অতিথি বক্তা বিভিন্ন সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ভিডিপি ও টিডিপি সদস্যরা দক্ষ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায়ও তরুণ সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। 

জনপ্রিয় পোস্ট

আপডেট সময় : ০৮:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬