১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ২

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। এ সময় ফুচকা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে আনা ফুচকা পরিবহনের সময় ফরিদপুর সদর উপজেলার আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। একই সঙ্গে চোরাচালানের পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
অভিযানে এসআই (নিঃ) মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল মোশারফ হোসেনসহ ডিবি ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জনপ্রিয় পোস্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বম্ভরপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬