১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিরাইয়ে আড়াই লিটার মদসহ গ্রেপ্তার ২

দিরাইয়ে ২ দশমিক ৫ (আড়াই) লিটার দেশীয় তৈরি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার স্বরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রামের মৃত গৌরাঙ্গ তালুকদারের ছেলে গৌতম তালুকদার (৩৫) এবং স্বরমঙ্গল ইউনিয়নের হাজারীপুর (নোয়াগাঁও) গ্রামের মোঃ আজমত আলীর ছেলে মোঃ শাহিনুর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে দিরাই-শ্যামারচর সড়ক সংলগ্ন নোয়াগাঁও এলাকার এক দোকানের সামনে ওই দুই ব্যক্তি মদ বিক্রি বা পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ তাঁদের কাছ থেকে ৫টি বোতলে রাখা সর্বমোট ২ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

কেউ প্রেসিডেন্ট, কেউ ডাক্তার—৪৩ কৃতির স্বপ্নে মুখর নসকস এর অতিথি মঞ্চ

দিরাইয়ে আড়াই লিটার মদসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬