বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক বাজারে কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সলুকাবাদ ইউনিয়ন বিএনপি, ১ ও ২ নম্বর ওয়ার্ড মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভাদেরটেক বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক ও সলুকাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাই, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নবী হোসেন, জেলা যুবদলের সদস্য মো. আল আমিন এবং সলুকাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সদস্য মো. মাসুক মিয়া।

ভাদেরটেক বাজারের কর্মসূচি শেষে নেতাকর্মীরা সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগদান করেন। এ সময় তারা জেলা পর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
নেতাকর্মীরা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল ও সার্থক করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
স্টাফ রিপোর্টার: 








