১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দারুল ইহসান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতার পিতা মরহুম বদরুল আলমের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে প্রতিষ্ঠিত দারুল ইহসান মডেল মাদরাসায় মরহুম বদরুল আলমের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুম বদরুল আলম নরসিংপুর গ্রামের বাসিন্দা এবং আল মদিনা একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও দারুল ইহসান মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সম্মানিত পিতা।

তাঁর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন আল মদিনা একাডেমির রেক্টর ও দারুল ইহসান মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা রফিকুর রহমান। দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান হাফেজ নজরুল ইসলাম। দোয়া মাহফিলে আল মদিনা একাডেমি ও দারুল ইহসান মডেল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষিকাবৃন্দ ও ছাত্রীরা পৃথকভাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া শেষে মরহুম বদরুল আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

টেগ :
জনপ্রিয় পোস্ট

শান্তিগঞ্জে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

দারুল ইহসান মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতার পিতা মরহুম বদরুল আলমের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আপডেট সময় : ১১:১৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬