১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে নতুন ইউএনও শিল্পী রাণী মোদক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন শিল্পী রাণী মোদক। এর আগে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শিল্পী রাণী মোদককে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মধ্যনগর উপজেলা প্রতিষ্ঠার পর দীর্ঘদিন ধরে এখানে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ফলে উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা নিশ্চিত করতে নানা ধরনের সীমাবদ্ধতার সৃষ্টি হয়।

মধ্যনগর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদ হাসান খান ২০২২ সালের ২৪ জুলাই মাত্র দুইজন কর্মচারী নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর তিনি বদলি হয়ে যান। এরপর একাধিক কর্মকর্তা বিভিন্ন সময়ে এ উপজেলায় দায়িত্ব পালন করলেও কেউ দীর্ঘ সময় স্থায়ীভাবে দায়িত্বে ছিলেন না।

সাম্প্রতিক সময়ে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ কিছুদিন মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করে আসছেন।

একজন ইউএনওকে একই সঙ্গে দুই উপজেলার দায়িত্ব পালন করতে হওয়ায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়। পাশাপাশি মধ্যনগরের সাধারণ মানুষের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক সেবা পেতেও ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি একটি বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছিল।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পর মধ্যনগরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে, সরকারি সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।

টেগ :
জনপ্রিয় পোস্ট

মধ্যনগরে নতুন ইউএনও শিল্পী রাণী মোদক

মধ্যনগরে নতুন ইউএনও শিল্পী রাণী মোদক

আপডেট সময় : ১২:২৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬